সিউড়িতে দুর্ঘটনার কবলে সরকারি বাস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 6, 2018

সিউড়িতে দুর্ঘটনার কবলে সরকারি বাস

আজ ভোরে সিউড়ির কালি কান্দরের নিকট দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের(SBSTC) বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় জেরে সাময়িক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ১৪নং জাতীয় সড়ক। ঘটনায় আহত দুই চালক ও প্রায় ২০ যাত্রী, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আজ ভোর ৪টে৪০মিনিট নাগাদ বাসটি সিউড়ি ডিপো থেকে ছেড়ে কলকাতা করুণাময়ীর দিকে রওনা হয়। কিছুক্ষন পরেই  সিউড়ি বাস ডিপো থেকে প্রায় তিনকিলোমিটার দূরে যাওয়ার পর বিপরীতদিক থেকে আসা এক লরি নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে।দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ  স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে সিউড়ি থানার পুলিশ পৌঁছায় সেখানে এবং  আহতদের উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন । কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং  কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment