একটা ভাইরাস এবং দুটো মানুষের নিখাদ ভালোবাসার গল্প বনবাস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, June 4, 2020

একটা ভাইরাস এবং দুটো মানুষের নিখাদ ভালোবাসার গল্প বনবাস


একটা ভাইরাস এবং দুটো মানুষের নিখাদ ভালোবাসার গল্প 'বনবাস'


রৌনক ধর,কলকাতা:-দেশ জুড়ে চলছে লকডাউন। তারই মাঝে মুক্তি পেলো উইন্ডোজ প্রোডাকশন এর নতুন লকডাউন শর্টস 'বনবাস'।

জিনিয়া সেন এর লেখা গল্প 'বনবাস' এ অভিনয় করতে দেখা গেছে সোহম মজুমদার এবং সৌরাসেনি মৈত্র কে। ছবিটির সংলাপ লিখেছেন সোহম মজুমদার এবং জিনিয়া সেন। মলয় লাহার এডিটিং এবং প্রবুদ্ধ ব্যানার্জীর সংগীত পরিচালনা সবটা মিলিয়ে এক অনবদ্য গল্পের সৃষ্টি করেছে ' বনবাস'।


  
 এক ভালোবাসার সম্পর্ক কে ঘিরে তৈরি হয়েছে লকডাউন শর্টস ' বনবাস'। ইটালি থেকে লকডাউন এর আগেই ফিরে নিজেকে সম্পূর্ণ ভাবে ' সেল্ফ কোয়ারেন্টিনে ' আটকে রেখেছে। ভালোবাসার মানুষকে একই বাড়িতে কাছে পেয়েও সামাজিক দুরত্বর কথা মাথায় নিয়ে ভুগে চলেছেন সৌরাসেনি। প্রিয়জন বিদেশে থাকায় ৭ মাসেরও বেশি সময় ধরে তাকে ছুঁয়ে দেখা হয়নি। আর যখন তার ভালোবাসার মানুষ দেশে একই ছাদের তলায় ফিরেছে তখনও ' সেল্ফ কোয়ারেন্টিনে ' নিজেকে আটকে রাখতে বাধ্য হয়েছে তার ভালোবাসার মানুষ। এই সব কিছু করোনা ভাইরাস এর দৌলতেই। তবুও যে তাদের মন মানেনা। বন্ধ দরজার এপার ওপার থেকেই তাদের কথোপকথন চলতে থাকে।
  
সকল দর্শক দের মনে এইভাবেই দাগ কেটে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউস এর প্রয়োজনায় তাদের লকডাউন শর্টস ' বনবাস'।

No comments:

Post a Comment