কম্পন অনুভব দুই রাজ্যে, কর্ণাটক ও ঝাড়খণ্ড - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, June 5, 2020

কম্পন অনুভব দুই রাজ্যে, কর্ণাটক ও ঝাড়খণ্ড

কম্পন অনুভব দুই রাজ্যে, কর্ণাটক ও 



নিজস্ব প্রতিবেদন; সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দুই রাজ্য ঝাড়খন্ড ও কর্ণাটক। কম্পনটি অনুভব করা গেছে দুটি রাজ্যের দুটি শহরে। একটি কর্ণাটকের হাম্পিতে আর অন্যটি ঝাড়খন্ডের জামশেদপুরে। 

       সকাল ৬:৫৫ মিনিট নাগাদ ঝাড়খন্ডের জামশেদপুরে এই ভূমিকম্প প্রথম অনুভব হয়। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৭। আর একই সময় অন্যদিকে কর্ণাটকের হাম্পি শহরে কম্পন অনুভব হয়। ওখানে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.০।




           সকাল সকাল ঘুম না ভাঙতেই, তার মধ্যেই কম্পনের অনুভূতি। এই নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

             বারে বারে গত কয়েকদিন ধরে হাল্কা কম্পন অনুভব করছেন দিল্লি ও তার পাশ্ববর্তী এলাকাবাসী।

কম্পনের মাত্রা বেশি না হলেও একটা বিশালকার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা ভূবিজ্ঞানীদের। এপ্রিল মাসের ১২ তারিখ থেকে মে মাসের ২৯ পর্যন্ত দিল্লিতে ১০ টি কম্পন অনুভব হয়েছে। এইজন্য আশঙ্কা করা হচ্ছে ছোট ছোট কম্পন থেকেই বড় কোনো কিছু ঘটতে পারে।

No comments:

Post a Comment