" শহীদদের বলিদান ব্যর্থ যাবে না " জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পুষ্পিতা সিনহা ; অবশেষে এবার ভারত - চিন সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললেন। ভারত উসকানিমূলক কাজকে সমর্থন করে না, চিনকে যোগ্য জবাব দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী।
লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাওয়ানদের বলিদান ব্যর্থ যাবে না। বৈঠকের প্রথমেই গালওয়ানে শহিদ জাওয়ানদের স্মরণে দু'মিনিট নীরবতা পালন করা হয়। চিনকে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানালেন। আমরা শান্তি চাই, তবে ভারতও যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, লাদাখের গালওয়ান ভ্যালিতে ১৫ ই জুন ২০ জন জাওয়ান শহীদ হন। তারমধ্যে ৪ জন সেনার অবস্থা আশঙ্কাজনক। সেনার সূত্রে খবর, সংঘর্ষ চলাকালীন গোলাগুলি হয়নি। পাথর, কাঁটা জড়ানো ব্যাট ও হাতাহাতিও হয়।
অন্যদিকে হিমাচল প্রদেশে বারতি সেনা মোতায়েন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোক বার্তা জানিয়েছেন।

No comments:
Post a Comment