৪০ শতাংশ করোনা নিয়ন্ত্রণ, নিয়মিত মাস্ক ব্যবহারে
পুষ্পিতা সিনহা; করোনা সংক্রমণ রোধের জন্য বিভিন্ন নির্দেশিকা দিয়েছে হু। এবার নতুন নির্দেশিকা জারি করল হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেখানে সামাজিক দূরত্ব মানা হবে না সেখানে মাস্ক ব্যবহার করতে হবে। তবে সেই মাস্ক গুলি সাধারণ কাপড়ের মাস্ক হলে হবে না। এইজন্য ত্রিস্তর বিশিষ্ট মাস্ক ব্যবহার করতে হবে।
এবার জার্মানির বিজ্ঞানীরাও জানালেন, নিয়মিত মাস্ক ব্যবহারে ৪০ শতাংশ করোনা সংক্রমণের হার রোধ করা যায়।
' নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন ' -এ একটি গবেষণা পত্রে প্রকাশিত হয়, যে মাস্ক ব্যবহারে দৈনন্দিন করোনা সংক্রমণের হার কমার প্রমাণ পাওয়া গেছে।
জার্মানির ' আইজেডএ ইনস্টিটিউট অব লেবার ইন বন' -এর গবেষকরা জানিয়েছেন, ১০ দিনে নিয়মিত মাস্ক পরা বাধ্যতামূলক করার পরই আক্রান্তের সংখ্যা ২.৩ শতাংশ থেকে ১৩ শতাংশ কমে গেছে। এই ভাবে অনেক শহরে সমীক্ষা করা হয়েছে।
গবেষকদের দাবি, যদি সর্বত্র মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয় তাহলে ৪০ শতাংশ সংক্রমণের হার কমানো সম্ভব।

No comments:
Post a Comment