কাশ্মীরের সোপিয়ানে একাউন্টার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 7, 2020

কাশ্মীরের সোপিয়ানে একাউন্টার

কাশ্মীরের সোপিয়ানে একাউন্টার 




পুষ্পিতা সিনহা; দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান গুলির লড়াইয়ে উত্তপ্ত। সোপিয়ানের রেবান এলাকায় সি আরপিএফ ভারতীয় সেনা এবং জম্মু - কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের একাউন্টার শুরু হয়। এই ধরনের অপারেশনকে বলা হয় ' কর্ডন  এন্ড সার্চ  অপারেশন'। যার জেরে সমগ্র এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে। 




        গোপন সূত্রে খবর ছিল সোপিয়ানে গা ঢাকা দিয়েছে কয়েক জঙ্গি।সেনার তরফ থেকে জানানো হয় কমপক্ষে ২ থেকে ৩ জন জঙ্গি সোপিয়ানের রেবান এলাকায় লুকিয়ে রয়েছে। তারপর তাদেরকে ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। খবর পাওয়া যায় স্থানীয় এলাকায় আশ্রয় নিয়েছে তারা। সেই জন্য স্থানীয় এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। ঠিক সেই সময় জঙ্গিরা গুলি চালায়। শুরু হয় একাউন্টার। 
           করোনার জেরে সারা বিশ্বের অবস্থা খারাপ, তা সত্ত্বে সীমান্ত বরাবর অসংখ্যাবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। লকডাউন চলাকালীন খতম হয়েছে জইশের জঙ্গি।

No comments:

Post a Comment