বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিলেন। এদিন সকালে তারাপীঠ সংলগ্ন তারাপুর শিশু মন্দিরের মাঠে তিনি হেলিকপ্টার থেকে নেমে সোজা তারাপীঠ মা তারা মন্দিরে পৌঁছোন সেখানে মন্দিরের সেবায়েতরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপরই বিজেপি সভাপতিকে নিয়ে তাঁরা তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন।মন্দিরের নিয়ম মেনে প্রায় ১৫ মিনিট ধরে আরাধনা করেন অমিত শাহ। অমিত শাহের আগমনে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা তারাপীঠ চত্বরকে । মন্দিরে অমিত শাহ বিগ্রহকে সবুজ রঙের বেনারসি,তেল, গোলাপজল, ঘি, মধু দিয়ে 'শৃঙ্গার পুজো' দেন তিনি। নিজে হাতেই বিগ্রহে মালা পরিয়ে পুষ্পাঞ্জলি দেন অমিত শাহ। এরপরই বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে 'সংকল্প' করতে দেখা যায়। পুজো দেওয়ার পর মন্দিরের তরফে বিগ্রহের একটি ছবি ও বেশ কয়েকটি বই অমিত শাহের হাতে তুলে দেন মন্দির কমিটি।তারাপীঠে পুজো দেওয়ার পর মধ্যাহ্ন ভোজনের পর তিনি বিরভূম জেলা বিজেপি কমিটির সাথে একটি বৈঠকে বসেন এরপর তিনি পুরুলিয়ার উদ্দেশে রওনা হয়ে যান অমিত শাহ।
Thursday, June 28, 2018
New
তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অমিত শাহ
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভুম_বার্তা #Birbhum_Barta #Birbhum #TMC #BJP #election #all #news #Tarapith #maatara #MaaTaraTemple #AmitShah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment