সাগরদত্ত মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ ইন্টার্ন চিকিৎসকদের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, June 11, 2020

সাগরদত্ত মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ ইন্টার্ন চিকিৎসকদের


সাগরদত্ত মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ ইন্টার্ন চিকিৎসকদের



শ্রেয়া সাহা;
কয়েক দিন আগেই কার্যত খবর পাওয়া গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার সাগরদত্ত মেডিক্যাল কলেজকে সম্পূর্ণরূপে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে, আর এই সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ভবন।

কিন্তু শুধু কী একপক্ষের কথা ভেবেই এই উদ্যোগ?
উঠছে প্রশ্ন। সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে কাল থেকে কাজ বন্ধ করে দিয়েছেন ১০১জন ইন্টার্ন চিকিৎসক।

তাদের দাবি থেকে যেটুকু স্পষ্ট বোঝা গেল, তাদের
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।



কী বলতে চাইছেন তারা?
কার্যত শনিবারই রাজ্য সরকার ঘোষণা করেছিলেন,  কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে সোমবার থেকে। কিন্তু এতে স্বাভাবিক পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাহলে ইন্টার্ণরত চিকিৎসকদের পড়াশোনা, এমডি, এমএস এবং ক্লিনিক্যাল ক্লাস এবং প্রাক্টিক্যাল ক্লাস কীভাবে হবে? এমত অবস্থায় তারা তা চায় না, তাই তাদের চাই বিকল্প পদ্ধতি।

No comments:

Post a Comment