রাজগ্রামে দুর্ঘটনা মৃত ১ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 30, 2018

রাজগ্রামে দুর্ঘটনা মৃত ১

আজ দুপুরে মুরারই থানার মুরারই-রাজগ্রাম রাস্তার উপর আব্দুল্লাপুরের নিকট একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে সজোরে একটি কালভার্টে ধাক্কা মারে। বাইকের গতিবেগ এতোটাই বেশি ছিল যে কালভার্ট থেকে ছিঁটকে গিয়ে নীচে গিয়ে পড়ে বাইকটি। বাইকের ২জন আরোহীর মধ্যে একজন রাস্তার পাশে কালভার্টের  ঢালাই এ মস্তিষ্কে জোর আঘাত পান এবং মৃত্যু হয়। অন্যজন পাশে ছিঁটকে পড়ে গুরুতর আহত অবস্থায় মুরারই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরোহীদের পরিচয় সঠিকভাবে জানা না গেলেও স্থানীয়দের মতে তারা পাকুড়ের বাসিন্দা। দুর্ঘটনার পর সাময়িক যানজটের সৃস্টি হলেও মুরারই থানার পুলিশ গিয়ে ঘটনার সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক হয়।

No comments:

Post a Comment