“... মরণদোলায় ধরি রশিগাছি
বসিব দুজনে বড় কাছাকাছি,
ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা ;
আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনখেলা
নিশীথবেলা ।। ...”
রবীন্দ্রনাথ ঠাকুর।
আজকে বীরভূমের রামপুরহাট শহরে গনেশ মন্দিরে শুরু হলো ঝুলন যাত্রা উৎসব। গনেশ মন্দিরটি অতি প্রাচীন। এই ঝুলন যাত্রা উৎসবটি গনেশ মন্দিরে অনেক বছর ধরেই হয়ে আসছে। আজ থেকে ঝুলন যাত্রার শুরু। এই উৎসব কে কেন্দ্র করে ছোট মেলা বসেছিল। এই মেলা ২০ দিন ধরে চলবে। এই ঝুলন যাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে কৈশোর এবং যৌবনকাল কে তুলে ধরা হয়েছে। এদিন ঝুলন যাত্রা ও মেলা কে কেন্দ্র করে অনেক দর্শনার্থীর সমাগম হয় এই গনেশ মন্দিরে। মন্দির কমিটি জানান এই মেলা ২০ দিন ধরে চলবে। এই উৎসবটি কে সুন্দর ভাবে পরিচালিত করতে সিভিক ভলেন্টিয়ার্সরা তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
No comments:
Post a Comment