অত্যাধিক ভিড় এড়াতে সোমবার থেকে কলকাতার পথে নামবে আরও ৪০০ বাস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 13, 2020

অত্যাধিক ভিড় এড়াতে সোমবার থেকে কলকাতার পথে নামবে আরও ৪০০ বাস

অত্যাধিক ভিড় এড়াতে সোমবার থেকে কলকাতার পথে নামবে আরও ৪০০ বাস


সৌমি মুখার্জী : করোনা সংক্রমণে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে । যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আমেরিকা ,ব্রাজিল , স্পেন কে টোপকে এগিয়ে যেতে বেশি সময় লাগবে না ভারতের । এমত অবস্থায় দেশজুড়ে তথা রাজ্য জুড়ে চলছে  আনলক ১ । এই আনলক ১ তত্ত্বে বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে। খুলে গেছে  সরকারি ও বেসরকারি অফিসগুলি।  তবে গণপরিবহন ব্যবস্থা হিসেবে রাস্তায় এখন দেখা যাচ্ছে বাস , অটো , অ্যাপ ক্যাব ও ট্যাক্সি। এখন ও পর্যন্ত ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করা হয়নি ফলে এমনি তেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের । 






যদিও এই কয়েকদিন কলকাতার বাস গুলির চিত্র আলাদা দেখা যাচ্ছে । বেসরকারি বাস  সংগঠন গুলি ভাড়া বৃদ্ধি  না করলে রাস্তায় বাস নামাবেন না , এমনটাই দাবি তাদের। রাজ্য সরকারের অনেক অনুরোধের পর এখন রাস্তাঘাটে বেসরকারি বাস দেখা যাচ্ছে কিন্তু সেই বাসে  অত্যাধিক ভিড়। 
         রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যত গুলি সিট তত জন পারবে কিন্তু সেইসব নিয়মের বালাই এখন নেই । বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাস গুলিতে উপচে পড়ছে ভিড়। গণ পরিবহনে এই ভিড় কিছুটা কমানোর জন্য  মুখ্যমন্ত্রী সরকারি অফিসের কর্মীদের দুই শিফটে কাজ ভাগ করে দেন এবং বেসরকারি সংস্থাগুলোর কাছে আবেদন জানান তারা যেন যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করেন।  বেসরকারি বাসের ভাড়া যতদিন না  বাড়ানো হচ্ছে ততদিন রাস্তায় বাস নামাবেন না, এমনটাই জানিয়েছেন বেসরকারি বাস মালিকদের আটটি সংগঠন।  এই পরিস্থিতিতে যাত্রীদের হয়রানি আরো বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে।  তাই সকলের কথা মাথায় রেখে আরো ৪০০ টি বাস পথে নামানো হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০০ টি বাসের মধ্যে ২০০ বাস হবে এসি এবং বাকি ২০০ বাস নন - এসি। বাস গুলি হাওড়া, ধর্মতলা, সেক্টর ফাইভ ছুয়ে যাবে । এসি বাস গুলির নূন্যতম ভাড়া ২০ টাকা ও নন এসি বাস গুলির নূন্যতম ভাড়া ১২ টাকা । এই বাসের সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা রাখা যাচ্ছে।

No comments:

Post a Comment