রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্যের মাধ্যমে বর্ষামঙ্গল পালন করল সিউড়ির উপাসনা নৃত্য গোষ্ঠী ।বর্ষার কামনায় বর্ষামঙ্গল উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমিক। তাঁর প্রিয় ঋতু ছিল বর্ষা ও বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠার ২১ বছরের মাথায় ২৮ শ্রাবণ বর্ষা মঙ্গল পালন করেন। তারপর থেকেই শান্তিনিকেতনে এই বর্ষামঙ্গল পালন হয়ে আসছে।সেই উৎসবের অনুকরণে সিউড়িতে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হলো। শুভদীপ সরকারের পরিচালনায় ১৩ টি গানে ৫৬জন শিল্পী নৃত্য পরিবেশন করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করে নৃত্য উপাসনা গোষ্ঠীর বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।"আজি রবিষণে মুখরিত শ্রাবণ রাতি"-এই রবীন্দ্র নৃত্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিবেদিতা লাহিড়ী। নৃত্য উপাসনা গোষ্ঠীর পক্ষে শুভদীপ সরকার জানান-বর্ষা ও বসন্ত আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। তাই বর্ষার বিদায় উপলক্ষে এই বর্ষামঙ্গলের আয়োজন। রবিবারের এই অনুষ্ঠানে প্রচুর দর্শকদের সমাগম হয়। অসাধারণ নৃত্যশৈলীতে দর্শকদের মুগ্ধ করে শিল্পীরা।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Friday, August 17, 2018
New
সিউড়িতে নৃত্য উপাসনা গোষ্ঠীর বর্ষামঙ্গল।
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #Suri #BorsaMongol
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment