উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি; করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে বন্ধ রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা আবার কবে নেওয়া হবে সে বিষয়ে সম্ভাব্য দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক থাকলে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা জুনের শেষে ও জুলাই এর প্রথমে নেওয়া যেতে পারে।
সম্ভাব্য দিন হিসাবে ২৯শে জুন, ২ ও ৬ জুলাই এই তিনটি ডেট ঠিক করা হয়েছে।
যদিও এই ডেট গুলি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।
এর আগে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলেই পাশ। এছাড়াও একাদশ শ্রেণির সবাইকে পাস করিয়ে দেওয়ার হবে বলে জানান, কারণ একাদশ শ্রেণির পরীক্ষাও উচ্চ মাধ্যমিকের মতোই অসম্পূর্ণ ছিল। তিনি মাধ্যমিকের ফল প্রকাশ নিয়েও বলেন যে,' মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউন উঠলেই ফল প্রকাশ করা হবে।'
No comments:
Post a Comment