এলাকার আদিবাসীদের উন্নয়ন ও মাংসের যোগান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ছাগল,শূয়োর বিলি করা হচ্ছে। সোমবার মহঃবাজার ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ২০জন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে পাঁচটি করে ছাগল দেওয়া হলো প্রতিপালনের জন্য।প্রত্যেককে একটি করে পাঁঠা ছাগল ও চারটি করে পাঁঠী ছাগল দেওয়া হয়।এই ছাগল পেয়ে খুব খুশি আদিবাসীরা। মহঃবাজার ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র থেকে আর কে ভি ওয়াই (RKVY)স্কিমে ব্ল্যাক বেঙ্গল গোট প্রজাতির ছাগল বিলি করা হয়।মোট ৭০জনকে প্রতিপালনের জন্য ছাগল বিলি করা হবে। মহঃবাজার ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের বি এল ডি ও ডাঃ শিশির রায় বলেন-গত ১৩ই আগষ্ট প্রথম দফায় ৩০ইউনিট ও সোমবার ২০ইউনিট ছাগল বিলি করা হয়েছে। আগামী ২৭শে আগষ্ট বাকি ২০ইউনিট ছাগল বিলি করা হবে।মোট ৭০জনকে পাঁচটি করে ছাগল দেওয়া হচ্ছে। আদিবাসীদের উন্নয়ন ও মাংসের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে এই ছাগল বিলি করা হচ্ছে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Monday, August 20, 2018
New
মহঃবাজার ব্লক থেকে ছাগল,শূ্য়োর বিলি
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment