কথায় আছে ভোজন রসিক বাঙালী,বারো মাসে তেরো পার্বনে নানান পদের রকমারি রান্নার পদ দেখে জিভে জল আসা বাঙালী সব সময় কিছু নিত্য নতুন পদ বানিয়ে চলেছে। আর তারই সঙ্গী হয়েছে দ্য নিউজ এক্সপ্রেস,প্রতি রবিবার তাই আপনাদের স্পেশাল কিছু মেনু রেসিপি নিয়ে হাজির থাকি আমরা। তার ব্যতিক্রম না এবারও আজকের টিএন ই রান্নাঘরের স্পেশাল রেসিপি হল ****ডিম পোস্ত****
ডিমের সাথে পোস্ত সত্যিই কেমন যেন নতুন লাগছে তাই না? কিন্তু ডিমের সাথে পোস্তের সংমিশ্রণে সুন্দর একটি পদ রান্না করা যায়,আজকের রান্নাঘরের রেসিপিটি পাঠিয়েছেন তপতী বিশ্বাস।তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানানো যাবে ডিম পোস্ত--
****উপকরণ*****
চারটে হাঁসের ডিম,
দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি,
চার কোয়া রসুন বাঁটা,
লঙ্কার গুঁড়ো,
৫০ গ্রাম পোস্ত বাঁটা,
সর্ষের তেল,
নুন,
এবং চিনি,
***রান্না পদ্ধতি****
প্রথমে ডিম গুলি সিদ্ধ করে লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে। এরপরে গরম সর্ষের তেল -এ ডিম গুলিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষন পর ডিম গুলিকে তুলে নিয়ে, এরপর কুচানো পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে ।একে একে রসুন বাঁটা এবং পরিমান মত নুন, চিনি ও পোস্ত বাঁটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর অল্প জল এবং ডিম গুলো দিয়ে ঢেকে রাখতে হবে।কিছুক্ষন রেখে দিলেই তৈরী ডিম পোস্ত। গরম ভাত বা অন্যান্য পদের সাথে পরিবেশন করুন এই ডিম পোস্ত।
আপনারাও আপনাদের বিভিন্ন নিত্যনতুন রেসিপি আমাদের পাঠাতে পারেন,আমরা আপনার রেসিপি তুলে ধরবো সকলের কাছে,দেরি না করে দেওয়া নং এ হোয়াটস্যাপ করে রান্না পদ্ধতি সহ ছবি পাঠান।
No comments:
Post a Comment