সৌমি মুখার্জী: করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে, এর ফলে গোটা রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার একমাত্র উপায় ঘরে থাকা। এই লকডাউনের জেরে এবার বন্ধ থাকবে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা । এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে মন্দিরের ভেতরেই। যেই রথে চড়ে হয় এই রথযাত্রা সেই রথ তৈরির কাজ ই শুরু হয়নি , প্রতিবছর প্রথা মেনে অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে এই রথের নির্মাণকার্য শুরু করা হয় , কিন্তু এ বছর তার ব্যতিক্রম ঘটল করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করতে। প্রতিবছর এই রথযাত্রা দেশ বিদেশ থেকে মানুষ আসে শুধুমাত্র জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টান দেবার আশাতে। কিন্তু এইবার করোনার প্রকোপে বন্ধ থাকবে সবকিছু।প্রতি বছর রথযাত্রার আগে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা, বরাবর এই অনুষ্ঠান মন্দিরের বাইরে অনুষ্ঠিত হয়, কিন্তু এইবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মন্দিরের ভেতরেই । মন্দির কতৃপক্ষ ধর্ম গুরু শুক্রাচার্যের নির্দেশ মেনেই অনুষ্ঠানের সমস্ত কার্য কলাপ চালিয়ে যেতে চান বলেই জানায়। এবছর প্রথা বদল করে মন্দিরের ভিতরেই হবে রথযাত্রার অনুষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় ও নিয়ম নিরাপত্তা রক্ষা করার জন্য থাকবে অতিরিক্ত বাহিনী।
Monday, April 27, 2020
New
করোনার কোপ এবার পুরীর জগন্নাথ মন্দিরে, বন্ধ রথযাত্রা
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
puri
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment