পুষ্পিতা সিনহা; করোনার বিরুদ্ধে লড়াই প্রায় সব দেশেই করে চলেছে । ইতিমধ্যে ভারত অনেক দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । সেটা চিকিৎসার সরঞ্জাম দিয়ে হোক বা আর্থিক সাহায্য, সংহতির বার্তা নিয়ে বিশ্বের অনেক দেশেরই হাত ধরেছে ভারত। এবার কুয়েতে করোনার থেকে রক্ষার জন্য পাঠানো হল দেশের ম্যাডিক্যালটিম। সূত্রের খবর, শনিবার ১৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর টিম পৌঁছে গেছে কুয়েতে । একই সঙ্গে পৌছে দেওয়া হয়েছে চিকিৎসার সরঞ্জাম ও।
করোনার মোকাবিলা করতে ভারত থেকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা অল - খালেদ অল - হামাদ অল - সাবা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, কুয়েতে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে । সেখানে করোনা বিরুদ্ধে লড়াইয়ের জন্য চিকিৎসার পরিকাঠামো তেমন উন্নত নয়।
ভারত থেকে কুয়েতে পাঠানো হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স । আপাতত আগামী দু’সপ্তাহ থাকবেন ডাক্তার ও মেডিক্যাল স্টাফরা । প্রয়োজনে বাড়ানো হতে পারে সময়সীমা ।
No comments:
Post a Comment