দুস্থ মানুষদের পাশে এবার মুরারই আনন্দ মার্গ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, April 15, 2020

দুস্থ মানুষদের পাশে এবার মুরারই আনন্দ মার্গ


   পুষ্পিতা সিনহা:-  করোনা মোকাবিলায় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি এগিয়ে এসেছেন সাধারণ মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে । এবার সে প্রচেষ্টা করল মুরারই আনন্দ মার্গ স্কুল। স্কুলের তরফ থেকে স্থানীয় দুস্থ মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রি তুলে দেন । 
       স্কুলের চেয়ারম্যান বাঁশরি  মোহন দত্ত জানান,  এই নিত্যদিনের সামগ্রি দুস্থ দের হাতে তুলে দেওয়া তারা কিছুটা হলেও উপকৃত হবেন ।  স্কুলের তরফ থেকে চাল, ডাল, আলু, সোয়াবিন প্রভৃতি সামগ্রি তুলে দেন । 
ত্রাণ সামগ্রি নিতে আসা দুস্থ ব্যক্তিরা জানিয়েছেন তাঁরা এই সমস্ত জিনিস পাওয়াই অনেকটা উপকৃত । 

        এই ত্রাণ কার্য বুধবার সকাল ৮ ঘটিকায় শুরু করা হয়। এই ভাবে সবাই যদি দুস্থ মানুষদের পাশে দাঁড়াই তাহলে  সকলে উপকৃত হবে ।

No comments:

Post a Comment