পুষ্পিতা সিনহা:- রাজ্যে অনেক দিন ধরে অভিযোগ আসছে করোনা পরীক্ষা কম হচ্ছে এই বিষয় নিয়ে । সমস্যা সমাধানের জন্য রাজ্যে পুল টেস্টিং শুরু করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার । করোনা পরীক্ষায় পুল টেস্টিং করলে অনেক কম সময় লাগবে ।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, কম সংক্রমিত স্থান অর্থাৎ যে সমস্ত স্থানে সংক্রমণ বেশি ছড়াইনি সেই সমস্ত স্থানে পুল টেস্টিং পদ্ধতির ব্যবহার করা হবে ।
আর যে সমস্ত স্থানে সংক্রমণের হার বেশি সেই সমস্ত স্থানে এই পদ্ধতি ব্যবহার করা হবে না ।
পুল টেস্টিং পদ্ধতিতে ২ থেকে ৫ জন ব্যক্তির নমুনা একসাথে মিশিয়ে করা হবে । এই নমুনার রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে সকল ব্যক্তিকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হবে । আর যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে সকলের নমুনা আলাদাভাবে পরিক্ষা করা হবে । এই পদ্ধতির ফলে অনেকটা সময় এবং টেস্টিং কিট ও বাঁচবে।
No comments:
Post a Comment