ক্যাপসিকো দহি পনির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, April 19, 2020

ক্যাপসিকো দহি পনির



উপকরণ:
পনির- ৫০০gm
ক্যাপসিকাম- ১টা (cube করে কাটা)
পেঁয়াজ- ১টা 
আদা বাটা- ১চামচ
রসুন বাটা - ১চামচ
টক দই - ১০০gm
লঙ্কার গুঁড়ো - ২চামচ
হলুদ গুঁড়ো - ১ চামচ
জিরে গুঁড়ো- ১চামচ
ধনে গুঁড়ো- ১ চামচ
নুন - পরিমাণ মতো
চিনি- ২ চামচ 
সাদা তেল
আজোয়ান

পদ্ধতি: প্রথমে টক দই কে ভালোভাবে ফেটিয়ে একটি বড় পাত্রে নিতে হবে। তারপর তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ,চিনি,নুন, দু'চামচ সাদা তেল দিয়ে মিশ্রনটিকে ভালো করে মিশিয়ে তাতে পনিরটা ম্যারিনেট করে রাখতে হবে।

মিশ্রনের পাত্রটিকে ঢাকা দিয়ে রাখতে হবে ১ ঘন্টা থেকে ২ঘণ্টা। তারপর ক্যাপসিকাম ও টমেটো গুলোকে দুমিনিট মতো ভেজে নিয়ে ঐ মিশ্রন টির মধ্যে ম্যারিনেট করে রাখতে হবে ,এক ঘন্টা পর কড়াইতে সাদা তেল দিয়ে আজোয়ানের ফোরন দিয়ে এই মিশ্রণটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫মিনিট। গ্ৰেভি ঘন হয়ে এলে কড়া থেকে নামিয়ে চেরা টমাটো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
                                             
                                                     অদিতি দে

No comments:

Post a Comment