কবে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব?
রৌনক ধর, কলকাতা; বিশ্বজুড়ে চলছে করোনা মহামারীর আতঙ্ক। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে তার সাথে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিগত কিছু মাস ধরেই চলছে লকডাউন। এই করোনা ভাইরাস লকডাউন এর জন্য প্রায় সব কিছুই পিছিয়ে গেছে। অবশেষে এই করোনার কোপ পড়লো কলকাতা আন্তর্জাতিক জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এও। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সকল চলচ্চিত্র প্রেমী চিন্তিত হয় পড়েছিলো যে এই বছর করোনার জন্য সেটা সম্ভব কিনা?
কিন্তু ইতিমধ্যেই দর্শক দের জন্য একটা সুখবর শুনিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে প্রত্যেক বছরের মতো এবছরেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। তবে এই বার তা একটু অন্যরকম হবে সব বারের মতো। বাজেট এ কাটচাঁট এর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।
সূত্রের খবর গত বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে নন্দন এ একটি বৈঠক হয়। বৈঠক এ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস , ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী সহ কমিটির কোর সদস্যরা।
তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারে নন্দন চত্বর সহ সরকারি হলগুলিতে সীমাবদ্ধ থাকবে।
আপাতত জানা গিয়েছে যে উৎসব এর দিন ঠিক করা হয়েছে ৫ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত। তবে এবারে পুরোটাই নন্দন চত্বরেই হবে, আগের বারের মতো নেতাজি ইনডোরে নয়। বিভিন্য দেশ বিদেশ থেকে অতিথিদের আসার ব্যবস্থা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এমনকি অনেক বিচারক বায়রের দেশ থেকে আসে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ , সেই নিয়েও ভাবনা চিন্তা চালাচ্ছে কমিটি।
তবে পরিস্থিতির ওপর নজর রেখেই এই উৎসব অনুষ্ঠিত করা হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বড়ো করেই অনুষ্ঠিত হবে। যদি পরিস্থিতি অস্বাভাবিক থাকে তাহলে উৎসব টি বাতিল করার সিদ্ধান্তও নিতে পারে সরকার। এখন সবটাই করোনার পরিস্থিতির ওপর নির্ভরশীল।

No comments:
Post a Comment