এখনই ভক্তনার্থীদের জন্য খুলছে না তারাপীঠ মন্দির,সিদ্ধান্ত মন্দির কমিটির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

এখনই ভক্তনার্থীদের জন্য খুলছে না তারাপীঠ মন্দির,সিদ্ধান্ত মন্দির কমিটির

মনতোষ চৌধুরী,রামপুরহাট:-গত পয়লা জুন থেকে রাজ্যের বিভিন্ন মন্দির,মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থান খুললেও, খোলেনি তারাপীঠ মন্দির।আজ বিশেষ মিটিং করে তারাপীঠ মা তারা মন্দিরের সেবাইত ও মন্দির কমিটি,সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত এখনই খুলছে না তারাপীঠ মন্দির সাধারন ভক্তনার্থীদের জন্য।আগামী ১৬ ও ১৭ই জুন দেশের  প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল মিটিং করবেন,এরপর করোনা মোকাবিলায় যে সিদ্ধান্ত গৃহীত হবে,তার উপর ভিত্তি করে আগামী ২০শে জুন ফের মন্দির কমিটি ও সেবাইতরা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে ঠিক কবে মন্দির খোলা হবে এবং খোলা হলেও কি কি সতর্কতা নেওয়া হবে।
যদিও এই বিষয়ে জানা গেছে মন্দির খোলার পর সমস্ত সরকারী নির্দেশ মেনে পুজা হবে গর্ভগৃহে প্রবেশ করে ফুল,সিঁদুর,আলতা দিয়ে মায়ের পুজা করা যাবে না।এবং মা তারার  স্নানজল সহ প্রসাদ বিতরন বন্ধ থাকবে।ইতিমধ্যে মা তারার মন্দিরের প্রবেশপথে স্যানিটাইজার ট্যানেল বসানো সম্পন্ন হয়েছে এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে সমস্ত ভক্তনার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রসঙ্গত মা তারার মন্দিরকে কেন্দ্র করে তারাপীঠ-রামপুরহাটে বিভিন্ন ছোটো থেকে বড় ব্যবসায়ী সহ হোটেল মালিকরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত,তাই তারাও ঠিক কবে মন্দির খোলা হবে সে দিকে চেয়ে।

No comments:

Post a Comment