সুখবর, পর্যটনের দ্বার খুলেছে দিঘায়
পুষ্পিতা সিনহা; দীর্ঘদিন যাবত লকডাউনের জেরে বন্ধ ছিল সব পর্যটনের স্থানগুলি। এবার আসতে আসতে ছন্দে ফিরতে চলেছে। সেই কথা ভেবে খোলা হচ্ছে দিঘার হোটেল গুলি। ইতিমধ্যেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দারমণি। দিঘা - শংকরপুর হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। বুধবার দিন বৈঠকে ঠিক করা হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দিঘার হোটেলগুলি খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।
৮ জুন থেকে হোটেল খোলার সবুজ সতর্কতা দিয়েছেন সরকার। বৈঠকে ঠিক করা হয় গ্রামের ভিতরে যে হোটেলেগুলি রয়েছে সেগুলি এখন খোলা হচ্ছে না। এছাড়াও হোটেলগুলিকে স্যানিটাইজ করে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সমগ্র দিঘা জুড়ে প্রায় ৫০০ থেকে ৬০০ ছোট বড় হোটেল রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমে ৩০ শতাংশ হোটেল খোলা হবে পর্যটকদের জন্য। কর্মীসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে। আর ৩০ শতাংশ ঘর খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।
অন্যদিকে ১৫ জুন থেকে পর্যটকদের জন্য সুন্দরবন খোলার গাইডলাইন উল্লেখ করা হয়েছে। সুন্দরবনের মানুষদের রুজি- রোজগারের কথা ভেবে অনুমতি দিল রাজ্য সরকার।

No comments:
Post a Comment