সুপারজুম ক্যামেরা ফিচার, ৫ জি কানেক্টিভিটি সহ লঞ্চ হতে চলেছে রিয়ালমি এক্সথ্রি
পুষ্পিতা সিনহা ; বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েই চলেছে। এবার বাজারে আসতে চলেছে একগুচ্ছ আর্কষনীয় ফিচার সম্পন্ন রিয়েলমি এক্সথ্রি। ২৬জুন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। ৫জি কানেক্টিভিটি, স্টাইলিশ লুক এই ফোন জনপ্রিয়তা হওয়ার অন্যতম কারণ। জেনে নেওয়া যাক রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনের ফিচার সহ অন্যান্য তথ্য :-
১|রিয়েলমি এক্সথ্রি -এর ডিসপ্লে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস।
২|৬জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২জিবি র্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ এই তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি এক্সথ্রিতে।
৩|রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ওয়াইড ও ৮ মেগাপিক্সেল আল্টাওয়াইড সেন্সর ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল লেন্স + ৮ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স - সহ এলইডি ফ্ল্যাস + ২ মেগাপিক্সেল সেন্সর সহ প্যানোরোমার সুবিধা।
৪|রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৪,১০০ এমএএইচের ব্যাটারি। এছাড়াও রয়েছে ডুয়েল - ব্যান্ড ওয়াই - ফাই, ব্লটুথ ভি ৫.০ আর জিপিএস -এ সুবিধা।
৫|রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকা।

No comments:
Post a Comment