অপেক্ষার দিন শেষ!কয়েক দিনের মধ্যে বাজারে আসছে করোনার ভ্যাকসিন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 8, 2020

অপেক্ষার দিন শেষ!কয়েক দিনের মধ্যে বাজারে আসছে করোনার ভ্যাকসিন



   পুষ্পিতা সিনহা;  রাশিয়া দাবি করেছে করোনার ভ্যাকসিন ১০ থেকে ১২ ই তারিখের মধ্যে বাজারে আসতে চলেছে। এটাই হল প্রথম ভ্যাকসিন যা বাজারে আসতে চলেছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের তথ্য যাবতীয় কাজ সম্পূর্ণ হয়ে গেছে। রিপোর্ট অনুসারে প্রথমে রেজিস্টার্ড করতে হবে। তার ৩ থেকে ৭ দিনের মধ্যে বাজারে আসবে। 
           এই ভ্যাকসিন আনছে গামালোয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি প্রথমে জানিয়েছিলেন, ১৫ ই আগস্টের আশে পাশে এই ভ্যাকসিনটি বাজারে আসবে। স্পুতনিক নিউজ রক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে। এই ভ্যাকসিন প্রয়োগের ফলাফল ভালো এসেছে। এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারি। 
         গামালোয়া ইন্সটিটিউট -এর বিজ্ঞানীরা বলছেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই ভ্যাকসিন ১০ তারিখের মধ্যে অনুমতি পেয়ে যাবে। ফ্রন্টলাইন ওয়ার্কাররা আগে এই টিকা পাবে। 
         বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই ভ্যাকসিন নিয়ে অশঙ্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে, যেকোনো ভ্যাকসিনের ক্ষেত্রে তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাশিয়া এই ট্রায়াল করেননি, যা পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।

No comments:

Post a Comment