সুজানা পারভিন:- গুজরাটের আমেদাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ভোর রাতে ৩টে নাগাদ জ্বলতে দেখা যায় আইসিইউ।মৃত্যু ঘটে আটজন রোগীর। আইসিইউ ওয়ার্ডে করোনা রোগী ছিলেন, সেই অগ্নিকান্ডে প্রায় অর্ধেক শরীর ঝলসে যায়। আইসিইউ থেকে রোগীদের উদ্ধার করার আগেই পুড়ে যান আটজন রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় তাদের চিকিৎসা শুরু হয়, কিন্তু তাতেও রক্ষা হয়নি আটজন করোনা রোগীর। সূত্র থেকে জানা যায়; ভোর রাতে আইসিইউ থেকে ধোঁয়া বের হতে থাকে। দ্রুত পরিস্থিতি লক্ষ করেন হাসপাতাল রক্ষীরা। কিছুক্ষনের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে এবং তার পাশের ওয়ার্ড গুলিতে।
মুহুর্তের মধ্যেই চিৎকার শুরু হয় হাসপাতালের সাথে যুক্ত থাকা রোগী ও কর্মচারীদের। আপ্রাণ চেষ্টা করে বের করা হয় রোগীদের। কিন্তু শেষরক্ষা হয়নি। আগুন ধরার সঙ্গেই ডাকা হয় দমকল। ধোঁয়া ছড়িয়ে পড়ে সমস্ত জায়গা জুড়ে।
আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আট জনের। বিদ্ধস্থ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত জারি থাকছে। আরও ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে।মৃতদের ২লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষনা প্রধানমন্ত্রীর।দেশজুড়ে শোকবার্তা বিভিন্ন মহলের।
No comments:
Post a Comment