বড়দিনে হিন্দুদের গির্জা যাওয়া নিয়ে বিবাদ, ফতোয়া জারি কৃষ্ণনগরের বজরঙ্গ দলের
টিএনই ডেস্ক: বড়দিনের আগে হিন্দুদের গির্জা যাওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু বজরঙ্গ দলের।কৃষ্ণনগরের একাধিক পাঁচিলে মিলেছে তাঁদের পোস্টার। পোস্টার ছাড়াও একাধিক লিফলেট বিলি করারও খবর মিলেছে।পোস্টার নিয়ে শোরগোল শুরু হওয়া মাত্রই সমস্ত কিছু সরিয়ে ফেলেন বজরঙ্গ দল। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগেরের প্রশাসনিক ভবনের একটি দেয়ালে নজরবন্দি হলো আরো একটি বিতর্কিত পোস্টার,যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
নদিয়ার কৃষ্ণনগরের,তাহেরপুর,রানাঘাটে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বসবাস।প্রাচীনকাল থেকেই এখানে বেশ বড়ো করেই পালিত হয় বড়দিনের উৎসব।বড়দিনের এই উৎসবের আমেজে একাই ভাবে একত্র হন হিন্দুরাও। গির্জায় যাওয়া থেকে শুরু করে কেক কাঁটা সমস্ত কিছুতেই সামিল থেকে চুটিয়ে আনন্দ করেন হিন্দু ধর্মের মানুষেরাও।কিন্তু হঠাৎই এই বজরঙ্গ দলের ফতোয়া জারি যেন সমস্ত কিছু ধুলিসাৎ করে দিল। এর আগে কোনোদিন এমন ফতোয়া জারি হয়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। এর আগে ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ নিয়েও ঝামেলা করেছেন বজরঙ্গ দল কিন্তু,হিন্দুদের গির্জা যাওয়া নিয়ে নিষিদ্ধ এইরকম আগে কোনো কোনোদিন নজরে আসেনি বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে এরপর থেকে একই ভাবে দুর্গাপুজোতে খ্রীষ্টান ও মুসলিমদের আসা নিষিদ্ধ করা হবে।
একই সাথে অভিযোগ উঠেছে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক রহস্য।একুশের ভোটের আগে বিজেপি নিজের রাজনৈতিক ক্ষমতা দেখাতেই এইরকম করছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। তবে বিজেপি সমস্ত কিছুর জন্য দায় করছে তৃণমূলকে।

No comments:
Post a Comment