শহরে ভয়াবহ দুর্ঘটনার জেরে এজেসি বোস ফ্লাইওভারে ম্যাটাডোর উল্টে গুরুতর আহত ২৪
টিএনই ডেস্ক : বড়দিনের আগেই কলকাতার বুকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বুধবার এ জে সি বোস রোড ফ্লাইওভারে একটি ম্যাটাডোর উল্টে যায় তাতে থাকা ২৪ জন গুরুতর আহত হয়েছেন আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কিছু জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জেরে উড়ালপুল সংলগ্ন এলাকা অর্থাৎ পার্ক সার্কাস ৭ পয়েন্ট, গড়িয়াহাট, মল্লিক বাজার, এক্সাইড এবং সাইন্সসিটি ও রুবির দিকে ব্যাপক যানজট তৈরি হয়েছিল। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরটিকে তুলে বেনিয়াপুকুর থানার দিকে নিয়ে যাওয়া হয় এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারালো তা জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওভারলোড নাকি রেষারেষির জেরে এই ঘটনা তাও দেখা হচ্ছে। একইসাথে চালক কি অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সে সম্বন্ধীয় খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাদ্ধের কাজ করে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পাম অ্যাভিনিউ এলাকায় হঠাৎই বিকট শব্দ করে গাড়িটি উলটে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবিতে গাড়িতে অন্তত ৩০-৩৫ জন ছিলেন। আহতরা প্রত্যেকেই একই পরিবার এবং একই পাড়ার বাসিন্দা।

No comments:
Post a Comment