করোনা পরিস্থিতিতেই শুরু হল অলিম্পিকের আয়োজন
টিএনই ডেস্ক: করোনা ভাইরাসের দৌলতে নিস্তব্ধ প্রায় সমস্ত পৃথিবীর বিনোদন মাধ্যম, এর থেকে বাদ যায়নি ক্রীড়া মাধ্যম। তবে এর মধ্যেও পৃথিবী চেষ্টা করছে তার পুরনো লয়ে ফিরে আসার, অন্তত টোকিয় শহরে অলিম্পিকের আয়োজনের প্রস্তুতি এই ইঙ্গিতই দিয়েছে।
প্রস্তুতি বলছে, আগামী বছর টোকিয়োয় অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। করোনা ভাইরাসের কারনে এই বছরে অলিম্পিকের আয়োজন করা সম্ভব হয়নি। করোনা ভাইরাসের প্রভাব বিদ্যমান আছে এখনও । ভাইরাসের প্রজাতির কারনে উদ্বেগ তৈরি হয়েছে সমগ্র পৃথিবীতে। অলিম্পিকে যোগদানের জন্য দলকে করোনা-মুক্ত রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হল ভারত সরকারের তরফে।
করোনার প্রতিষেধক ব্যবহার শুরু হলে তার অগ্রাধিকার তালিকায় অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের রাখার কথা হয়েছে। এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকে ২০২১ সালের অলিম্পিকের প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যাতে অলিম্পিকের অংশগ্রহণকারীদের টিকাকরনের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আগামী বছর যাতে টোকিয়ো গেমসে ভারতীয় অ্যাথলিটদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সেই কারণে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী বছরের শুরুতেই করোনার টিকা বাজারে আসার কথা আছে। অলিম্পিকের আগে অ্যাথলিটদের জন্য সংসদীয় প্যানেলের রিপোর্ট কিছুটা হলেও স্বস্তি দেবে। খেলোয়াড়দের মানসিকভাবে চাপমুক্ত রাখতেই এই উদ্যোগ। কমিটি একইসঙ্গে পরামর্শ দিয়েছে, ভারতের উচিত অনেক বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা। আশা করা যায় এই ব্যবস্থায় করোনা পরিস্থিতিতে খেলোয়াড়দের কোন অসুবিধা সৃস্টি হবে না।

No comments:
Post a Comment