রাজ্যপালের দরবারে পৌঁছলেন মহারাজ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, December 27, 2020

রাজ্যপালের দরবারে পৌঁছলেন মহারাজ

রাজ্যপালের দরবারে পৌঁছলেন মহারাজ


টিএনই ডেস্ক: রাজভবনে গেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলে আচমকাই রাজভবনে মহারাজের উপস্থিতি শোরগোল ফেলে দিয়েছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই এদিন রাজভবনে পৌঁছোন এ বিষয়ে কোন সন্দেহ নেই। 




এদিন ৪টা ৪০মিনিট নাগাদ রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজভবনে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও,ব্যাপারটি তিনি এড়িয়ে যান। 

কী উদ্দেশ্যে নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর কথা হবে খোলসা করতে চাননি তিনি। সৌজন্য সাক্ষাতের জন্যেই রাজভবনে এসেছেন মহারাজ, একথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সরকার সৌরভ গঙ্গোপাধ্যায় কে যে জমি দিয়েছিল, তা নিয়েও কথা হতে পারে বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর। সুতরাং বোঝাই যাচ্ছে রাজ্যপালের দরবারে  মহারাজের আগমন বেশ গুরুত্বপূর্ন।

No comments:

Post a Comment