হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্য ইতিহাসবিদ সুনীল কোঠারি
টিএনই ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্য ইতিহাসবিদ ও সমালোচক সুনীল কোঠারি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক বন্ধু নৃত্যশিল্পী বিধা লাল পিটিআইকে জানান প্রায় এক মাস আগে করোনা আক্রান্ত হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর সুনীল কোঠারি। তাঁর শারীরিক অবস্থা ভাল ছিল না। তিনি আরো বলেছেন, এশিয়ান গেমস ভিলেজের বাড়িতে কোঠারি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়াতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
১৯৩৩ সালের ২০ ডিসেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন সুনীল কোঠারি। ১৯৬৮ সালে এমএ করেন। ১৯৭১ সালে তিনি কুমার চন্দ্রক পুরস্কারে ভূষিত হন এবং ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, তিনি টাইমস অফ ইন্ডিয়া দিয়ে কর্মজীবনের শুরু করেছিলেন। এরপর ১৯৯৫ সালে ভারতীয় ধ্রুপদী নৃত্যের সার্বিক অবদানের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। ২০০১ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। পরে ২০১২ সালে রঞ্জিতরাম সুবর্ণা চন্দ্রক পুরস্কারে ভূষিত হন তিনি।
তিনি আসামের সতীয়া নৃত্য, 'ভারতীয় নৃত্যের নতুন দিকনির্দেশ', ভারতনাট্যম, ওডিসি, ছাও, কত্থক, কুচিপুদি এবং উদয় শংকর এবং রুক্মিণীর ছবি জীবনীসহ ২০ টিরও বেশি বই লিখেছিলেন।

No comments:
Post a Comment