বছরভর গোটা ইন্ডিয়া গানে ডুব দিল, দিল বেচারা থেকে গরমি অবদি
টিএনই ডেস্কঃ একাধিক নন ফিল্মি গান ঝড় তুলল এবছর দর্শকের মনে। ভারতীয় ছবির একটি অংশ হলো মিউজিক। দর্শক প্রথমেই মিউজিকের প্রতি আকর্ষিত হয়। সিনেমা তো আসে অনেক পরে।
আমাদের প্রত্যেকটি মুডে সঙ্গে তাল মিলিয়ে চলেছে সব রকমের সংগীত। এই করোনার সময়ও কিছুটা শান্তি এসেছে একাধিক ছবির গান থাকায়। নন ফিলমি গানে তালিকাও বেশ বড়ো হয়েছে। ২০২০ সালের প্লে-লিস্টের সেরা সেরা হিন্দি গান কি দেখে নেওয়া যাক এক নজরে।
দিল বেচারা (টাইটেল ট্রাক )- সুশান্ত সিং রাজপুত এর শেষ ছবি হল দিল বেচারা। যার একটি আলাদা জায়গা জুড়ে আছে দর্শকের মনে। এআররহমানের কম্পোজিশনে ছবির প্রতিটি গানই সুপারহিট হয়েছে। ছবি টাইটেল ট্রাক সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে প্রায় ১১ কোটি বার স্ট্রিম হয়েছে এই গানটি। গানটি নিয়ে বছরের সবচেয়ে বেশিবার টুইট করেছে ভারতীয়রা, গুগল সার্চেও সবার উপরে রয়েছে এই ছবিটি।
আবাদ-বরবাদ (লুডো)- অনুরাগ বসুর নেটফ্লিক্স ফিল্ম লুডু দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। পাশাপাশি ছবিতে অরিজিৎ সিংয়ের আবাদ-বারবাদ গানটি দর্শকদের মনে গেঁথে গেছে। গানটি কম্পোজ করেছেন প্রীতম।
মেরে লিয়ে তুম কাফি হো (শুভ মঙ্গল জায়দা সাবধান) - অভিনয়ের পাশে গায়ক হিসেবে সুপ্রতিষ্ঠিত আয়ুষ্মান খুরানা। অভিনেতার শুভ মঙ্গল সাবধান ছবির গান মেরে লিয়ে তুম কাফি হো চলতি বছরের অন্যতম একটি চর্চিত রোমান্টিক ট্রাক। ইউটিউবে ৪৫ মিলিয়নের বেশিবার দর্শকরা দেখেছেন এই গান। এই গানটি কম্পোজ করেছেন তনিষ্ক-ভায়ু।
বুর্জ খলিফা (লক্সমি)- অক্ষয়ের দিওয়ালি রিলিজ লাক্সমি ওটিটি প্লাটফর্মে পুরোপুরি ব্যর্থ হলেও ছবির বুর্জখালিফা গান বেশ হইচই ফেলেছে সোশ্যালে। গানের অদ্ভুত লিরিক্স নিয়ে সমালোচনা হলেও এই গানে কিয়ারা আডবানির সেনচুয়াস অবতার কারোর চোখ এড়িয়ে যায়নি। পাঞ্জাবি আপবিট একটি ট্রাকটি গান শশী ও ডিজে খুশি। এই গানটির কথা গগন আহুজা লিখেছেন।
গরমি (স্ট্রিট ড্যান্সার থ্রিডি)- রেমো ডিসুজার ডান্স ফিল্ম স্ট্রিট ডান্সার থ্রিডির গরমি গান সোশ্যালে উত্তেজনার পারদ অনেকখানি বেরিয়েছে তা বলাই বাহুল্য। বাদশা ও নেহা কক্করের আওয়াজ, অন্যদিকে পর্দায় আগুন ধরিয়েছেন নোরা ফাতেহি, সঙ্গ দিয়েছেন বরুণ ধাওয়ান। ডিসেম্বরের শীতেও গরমি জাগাচ্ছে এই গান।
নাচ মেরি রানি - যেখানে নোরা ফাতেহি থাকবে সেই গানে ম্যাডনেস চরমপর্যায়ে হবে তার কোন কথা হবে না। গোটা বছরে যে গানের তালে দেশবাসী সবচেয়ে বেশি শুনেছে ছে তার মধ্যে অন্যতম হলো এই গানটি। নাচ মেরি রানি গানটি গিয়েছেন গুরু রান্ধাওয়া, নিকিতা গান্ধী ও তানিশক বাগচী। ৩১শে ডিসেম্বর প্রত্যেক পার্টির কেন্দ্রবিন্দুতে থাকবে এই গান।
নেহু দা বিয়া - যে গানের হাত ধরছ বাস্তব জীবনের প্রেমের গল্প লিখেছেন নেহা কাক্কার ও রোহানপ্রীত সিং। আগস্ট মাসে গানের শুটিং সেটে প্রথম আলাপ নেহা ও রোহানের। এরপর বন্ধুত্ব ও প্রেম এবং অক্টোবর মাসে রূপকথার বিয়ে সারবার দিন কয়েক আগে মুক্তি পেয়েছে এই গানটি। বিয়ের গান মিলিয়ে দিল এই জুটিকে। ইউটিউবে প্রায় ১০ কোটি বার দর্শকরা দেখেছে নেহা দা বিহা। গানের সুর ও কথা নেহা কক্করের। বিয়ের জন্য এই গান, নাকি গানের জন্যই এই বিয়ে এই বিষয় নিয়ে কনফিউশন রয়েই গেছে।
গেন্দা ফুল - গেন্দা ফুল গোটা দেশে খুব ঝড় তুলেছে। তখন বাংলায় এই গানটি নিয়ে অন্য বিতর্ক মাথা চাড়া দিয়েছিল। বড়লোকের বিটি লো গানের স্রষ্ঠা রতন কাহারকে এই গানের জন্য যোগ্য সম্মান দেওয়া না হওয়ায় প্রতিবাদে ছিল বাংলার নাগরিকরা। সেই বিতরকের আগুন এখন কমেছে। তবে এই গানের বঙ্গসুন্দরী অবতারে সুপারহিট জ্যাকলিন ফার্নান্দিজকে দেখে মন হারিয়েছেন লক্ষ লক্ষ পুরুষ।

No comments:
Post a Comment