তৃণমূল কংগ্রেসর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-র বৈঠকে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়
টিএনই ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন লক্ষ্মীরতন শুক্লা। ঠিক একই দিনে তৃণমূল কংগ্রেসর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠকে যাচ্ছেন না রাজীব বন্দ্যোপাধ্যায়ের, এ কথা পরিস্কার জানিয়ে দেন তিনি। তিনি জানিয়েছেন, "এতোদিন দলে থেকেও প্রাপ্য সন্মান টুকু দেওয়া হচ্ছেনা তাঁকে, তাই সেই দলের সাথে থেকে কোনো লাভ নেই বলেই তাঁর দাবি।"
তথ্য সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা ভালো নেই বলেই তিনি আজকের বৈঠকে যেতে পারবেন না। জানা গিয়েছে, শুক্রবার দিনও মন্ত্রীসভার বৈঠকেও উপস্থিত ছিলেন না তিনি। বেশ কয়েকদিন ধরেই অনুপস্থিত থাকছেন নানান বৈঠকে যাতে তাঁর বিজেপিতে যোগদান অনিবার্য বলে মনে করা হচ্ছে।
কয়েক দিন আগেই হাওড়ার বালিতে অনুষ্ঠিত একটি রক্তদান শিবিরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "কর্মীরাই দলের সম্পদ। কিছু নেতা আছে, যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খান। যাঁরা কর্মীদের চাকর–বাকর মনে করেন। ভাবাবেগ নিয়ে খেলেন, কর্মীরাই তাঁদের জবাব দেবেন। কর্মীরাই ওইসব নেতাদের ক্ষমতাচ্যুত করবেন।" এছাড়াও তিনি আরো বলেন, "আমি স্তাবকতায় বিশ্বাসী নই। ন্যাচরালি তাই নম্বর কম। দুর্নীতিগ্রস্তরা সামনের সারিতে।"

No comments:
Post a Comment