তৃণমূলের বিরুদ্ধে ট্যাংরার এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

তৃণমূলের বিরুদ্ধে ট্যাংরার এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ট্যাংরার এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ 


টিএনই ডেস্ক : ট্যাংরার এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।







সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তির নাম রাজু চৌধুরী। বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের বিজেপির সহ–সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিজেপির ওই নেতাকে টার্গেট করা হয়েছিল। সোমবার অর্থাৎ ৪ঠা জানুয়ারি হটাৎই এক যুবক তাঁর উপর হামলা করেন। বাঁশ এবং বন্ধুক দিয়ে বেধারক মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সূত্রে খবর, মারধরের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর চোখ। 

স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন, "পরিকল্পনামাফিক তৃণমূলের পক্ষ থেকে এই হামলা করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি শাসক দলের নেতারা। গোটা ঘটনাটি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করবেন আক্রান্ত রাজু।" একইসাথে উত্তর কলকাতার একজন নেতা বলেছেন, "রাজু চৌধুরীর উপর এই আক্রমণের জবাব দেওয়া হবে।"

No comments:

Post a Comment