কথা শুরুর আগেই সমস্ত পাঠক-পাঠিকা,গুরুজন এবং শুভাকাঙ্খীদের যথাযোগ্যস্থানে প্রনাম এবং ছোটোদের ভালবাসা জানাই।
এবার আসা যাক মূল কথায় "বীরভূম বার্তা" একটি সবেমাত্র আত্মপ্রকাশ করা একটি ফেসবুক পেজ সহ ওয়েব পোর্টাল । যেখানে আমরা মূলত বীরভূম জেলার সমস্ত ধরনের খবর আপনার কাছে তুলে ধরব আশা রাখি। এই পেজ বা ওয়েব ব্লগ আমরা কয়জন মিলে একটি ক্ষুদ্র প্রচেস্টা মাত্র, চেস্টা করে যাব আমাদের সর্বশেষ ক্ষমতা দিয়ে এইপেজে খবর প্রকাশ করার। আমদের গর্বের বীরভূম জেলার খবর অর্থাৎ বীরভূমের হাঁড়ির খবর অাপনার কাছে পৌঁছে দেব আশা রাখি। দেখুন একটা এত বড় জেলা মোটেও ২ বা ৪ জনের পক্ষে সমস্ত খবর সংগ্রহ করা সম্ভব কতটা হবে জানি না তবুও চেস্টা করে যাব এই আশা রাখি। আমাদের এই ওয়েব পোর্টালের নিজস্ব কোনো সংবাদদাতা সেই অর্থে নেই তবে কিছু সাংবাদিক দাদারা সাহায্য করবে বলে জানিয়েছেন সাথে সমাজের নানান স্তরের মানুষজনও সারা দিয়েছেন আমাদের এই ক্ষুদ্র প্রচেস্টাকে। তারা জানিয়েছেন যে তারা আমাদের পাশে আছেন এবং সত্যি বলতে আমাদের এই পথচলা শুরুতে তারা আমাদের পাশে দাঁড়ানোতে আমারা ধন্য এবং তাদের কাছে কৃতজ্ঞ ।
আপনিও আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। কিন্ত কিভাবে? আপনার চোখের সামনে ঘটা যে কোনো ঘটনার(খবরের) ছবি/ভিডিও তুলুন এবং বিস্তারিত সহ আমাদের মেল বা ম্যাসেজ করুন। আপনার পাঠানো সেই খবরের গুনগতমান বিশ্লেষন করে আপনার নাম সহ খবর আমরা প্রকাশ করবো। এই ভাবে আপনিও আমাদের পাশে থাকুন এবং আমাদের এগিয়ে চলার পথে আপনিও সঙ্গী হন। চলুন সকলে মিলেমিশে এগিয়ে চলি.....
আমাদের খবর পাঠানোর ঠিকানা এবং ওয়েবসাইট নীচে দেওয়া হল-
www.facebook.com/BirbhumBarta
Mail us:-birbhumbarta@gmail.com
website:-www.birbhumbarta.blogspot.com
No comments:
Post a Comment