ভোটগ্রহণ হচ্ছে না ১, ৩, ৫ মে। পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পঞ্চায়েত ভোটের জন্য কমিশনের পূর্ব ঘোষিত নির্ঘণ্ট খারিজ করে দিলেন বিচারপতি সুব্রত তালুকদার। নতুন করে মনোনয়ন জমার দিন ঘোষণা করতে নির্দেশ দিলেন বিচারপতি। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতেও নির্দেশ দিলেন বিচারপতি সুব্রত তালুকদার।
নতুন করে দিনঘন্ট প্রকাশ করতে হবে কমিশনকে এবং ইচ্ছুক সকল প্রার্থীদের সুযোগ দিতে হবে । স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বিরোধীদের এবং হাইকোর্টের নির্দেশে জোর ধাক্কা খেল কমিশন।
অন্যদিকে অন্যদিকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে নতুন ভাবে জমা দিতে হবে না কিন্তু নতুন ভাবে মনোনয়পত্র জমা নেবার জন্য কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট।
No comments:
Post a Comment