বিশ্বভারতী সমাবর্তন ঘিরে চাঁদের হাট - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, May 25, 2018

বিশ্বভারতী সমাবর্তন ঘিরে চাঁদের হাট

বিশ্বভারতীর সমাবর্তন উপলক্ষে ফের একমঞ্চে মোদী-মমতা-হাসিনা।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আর কিছুক্ষনের মধ্যেই শান্তিনিকেতনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা আচার্য্য । আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে গতকাল বিকেলে এসে পৌঁছেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী (পদাধিকারবলে বিশ্বভারতীর আচার্য) মনমোহন সিং শান্তিনিকেতনের সমাবর্তনউৎসবে গিয়েছিলেন। তারপর থেকে গত সাত বছর বিশ্বভারতীর সমাবর্তনে কোন প্রধানমন্ত্রী আসেননি। সমাবর্তনে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র তুলে দিনএবং শান্তিনিকেতন ঘুরে দেখুন, এই মর্মে আবেদন করেই নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী। সেই চিঠির উত্তর দেওয়াই নয়, প্রধানমন্ত্রী সমাবর্তনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
২৫ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা সরকার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ করেছেন সুত্রের খবর সমাবর্তন অনুষ্ঠানের পর বাংলাদেশ ভবনের উদ্বোধন করা হবে। অন্যদিকে তিস্তা  বিতর্ক আলোচনা , দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল, সূত্রের খবর মমতা-হাসিনা, হাসিনা-মোদি একান্ত সাক্ষাৎকারের কথাও আছে
। ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন বলেন, “বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা, কর্মী,ও পড়ুয়া দের মধ্যে যে সৃজনশীলতা আছে তার কিছু নমুনা বিশ্বভারতীর আচার্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলেদিতে চাই"।তিনজনের উপস্থিতি এই অনুষ্ঠানের গুরুত্বঅনেকখানি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, সফরের সময়সূচি অনুসারে ২০ মিনিটের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ১০ বছর পর বিশ্বভারতীর সমাবর্তনে আচার্যের উপস্থিতি ঘিরে সাজোসাজো রব শান্তিনিকেতনে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে পূর্বপল্লীর মেলার মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। একসঙ্গে চারটি হেলিকপ্টার নামার ব্যবস্থা থাকছে ওই মাঠে। সমাবর্তন উপলক্ষে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে আম্রকুঞ্জের জহরবেদী।প্রথা মেনে এখানেই অনুষ্ঠিত হবে সমাবর্তন। বিশ্ববিদ্যালয় সুত্রে খবর, আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েই নরেন্দ্র মোদি চলে যাবেন বাংলাদেশভবনে। ভিভিআইপি সফরের জন্য, প্রশাসনের তরফ থেকে অনুষ্ঠানের দিন শান্তিনিকেতন চত্বরে সমস্তরকম যাতায়াত নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের নিজেদের পরিচয়পত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা হস্টেলে থাকেন তাঁদের সঙ্গে হস্টেলকার্ড রাখার কথাও বলা হয়েছে। সমাবর্তনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য পোশাক বিধি নির্দিষ্ট করেছে বিশ্বভারতী।বুধবার থেকেই শান্তিনিকেতনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। সঙ্গে রাজ্য পুলিশের বিশেষ বাহিনীও থাকছে। দিনভর হেলিকপ্টারে চলছে নজরদারি।শান্তিনিকেতনকে ৪০টি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ২০টি অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে।সমাবর্তনে প্রায় ১০০০০জন ছাত্র-ছাত্রী যোগদান করতে চলেছেন। যদিও "দেশিকোত্তম" এবারের মঞ্চথেকে না দেবার অন্য অনেকেরই আক্ষেপ রয়েছেন,যদিও এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায় যে বেশিক্ষন সময়দিতে পারবেন না আচায্য তাই এই সিদ্ধান্ত। বেলা ২.৩০ নাগাদ হাসিনার সঙ্গে বৈঠক সেরে বিশ্বভারতী ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরে বিকেলেই কলকাতার উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment