বীরভূম জেলা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল 2018 - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, May 17, 2018

বীরভূম জেলা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল 2018

প্রায় শেষ হয়েছে ভোট বীরভূম জেলা পঞ্চায়েত নির্বাচনের ভোটগননা,বেশ কিছু আসনে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক দল তৃনমূল কংগ্রেস এবং গত ১৪ই মে নির্বাচনের ফলাফল দেখলে বীরভূম জেলার সামগ্রিক চিত্রটা দেখা যাবে যে-
বীরভূম জেলার জেলাপরিষদ(আসন৪২),পঞ্চায়েত সমিতি(আসন৪৬৫ )ওগ্রামপঞ্চায়েত(আসন ২২৪৭)

এক নজরে দেখে নেওয়া যাক শেষ খবর পাওয়া অবধি বীরভূমে ভোটের সার্বিক ফলাফল-
মহঃবাজার গ্রাম পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে 5টি আসনে আগেই জিতেছিল তৃণমূল। 7টি আসনে ভোট হয়। তার মধ্যে 5টিতে তৃণমূল, 2টিতে বিজেপি জয়লাভ করেছে। এই পঞ্চায়েতের কুমোরপুরে ও বোদমাটিতে জিতেছে তৃণমূল। গণপুর পঞ্চায়েতের 7টি আসনের মধ্যে 6টি বিজেপি ও 1টি টিএম সি জয়লাভ করেছে। এই পঞ্চায়েতের দখল নিল বিজেপি ,এলাকাটি মন্ত্রী আশিষ বন্ধ্যোপাধ্যায়ের । পুরাতনগ্রাম গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 10টি তৃণমূল, 1টিতে বিজেপি, 1টিতে সিপিএম ও 1টিতে ফব জয়লাভ করেছে। ভাঁড়কাটা গ্রাম পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে আটটিতে তৃণমূল,3টিতে বিজেপি ও 1টিতে কংগ্রেস জয়লাভ করেছে। ভুতুরা গ্রাম পঞ্চায়েতের 9টি আসনের মধ্যে 3টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। 6টি আসনে ভোট হয়। তার মধ্য তৃণমূল ও বিজেপি 3টি করে আসনে জয়লাভ করেছে। এই পঞ্চায়েতের মোলপুর সি বি স্কুলে পুর্ণনিবাচন হয় গতকাল। ভোটের দিনে বোমাবাজির কারনে ভোট বাতিল হয়। এই আসনে বিজেপির সনৎ মন্ডল জয়লাভ করে। মহঃবাজার পঞ্চায়েতের কুলিয়া গ্রামে প্রাথমিক স্কুলের ভোটে ব্যলট পেপার ছিনতাই হয়। তাই গতকাল পুর্ণনিবাচন হয়। ব্যলট ছিনতাই এর অভিযোগে বিজেপি প্রার্থী সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেই বুথে তৃণমূল প্রাথী মাত্র 2টি ভোটে জয়লাভ করে। মল্লারপুরের 13টি আসনের মধ্যে আটটি আসন দখল করে বিজেপি 5টি আসনে জয়ী হয় তৃণমূল।অন্যদিকে বিজেপির শক্তঘাটি তৃনমূলের দখলে এল ময়ূরেস্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে ছিনিয়ে নিলো তৃনমূল,  যদিও জয়ী বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল 308টি ভোটে।কুন্ডলা গ্রাম পঞ্চায়েতে টিমসি 16 অন্যান্য 0।
নলহাটি 1 নম্বর ব্লকের বানিওড় গ্রাম পঞ্চায়েতে 17 টি আসনের মধ্যে 13 টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। 4 টিতে নির্বাচন হয়। বিজেপি সমর্থিত নির্দল 1, সিপিএম 1 এবং তৃণমূল 2 টিতে জয়লাভ  করেছে।নলহাটি 2 নম্বর ব্লকে 3টি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল।রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের 17 টি আসনের মধ্যে 15 টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। 2 টিতে নির্বাচন হয়। 2 টিই জয়লাভ করেছে তৃণমূল।
অন্যদিকে ভোটের ফলাফলের পাশাপাশি সাইথিয়ার বাতাসপুর সংলগ্ন মিত্রপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ,  বোমাবাজি ঘটনাস্থল থেকে উদ্ধার  ড্রাম তাজা বোমা ঘটনাস্থলে সাঁইথিয়া থানার বিশালপুলিশ বাহিনী,পুলিশ তদন্ত শুরু করেছে যদিও শেষ খবর পাওয়া অবধি কাউকে গ্রেফ্তার করা হয়নি।  মল্লারপুরে পুলিশের লাঠিচার্জ সুত্রের খবর ভোটের ফলাফলের জন্য বিজেপি ও তৃনমূলের লোকজন জমায়েত করেছিল মল্লারপুর গননাকেন্দ্রের বাইরে ফলাফল ঘোষনা হতেই দু-দল সংঘর্ষে জড়িয়ে পড়ে পরিস্থিতি সামালদিলে পুলিশকে লাঠি চার্জ করতে হয়।

No comments:

Post a Comment