শ্রাবনের শেষ সোমবারে শিব আরাধনায় বীরভূম - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 13, 2018

শ্রাবনের শেষ সোমবারে শিব আরাধনায় বীরভূম

শোনা যায় শ্রাবন মাসের সোমবারে বাবা ভোলানাথকে ভক্তিভরে গঙ্গাজল দিয়ে স্নান করালে পুর্নলাভ হয়। আর এই রীতিকে মেনে প্রতিবছর শ্রাবন মাসে চলে বাবা ভোলানাথের স্নানপর্ব। এবছরও তাই শ্রাবন মাসের প্রথম থেকে শেষ দিন অবধি বীরভূমের প্রতিটি সতীপীঠ থেকে শুরু করে সমস্ত শীবমন্দিরে ভক্তদের ঢল ছিল যথেষ্ট চোখে পড়ার মত। আজ শ্রাবনেত শেষ সোমবার উপলক্ষে বীরভূমের কল্লেশর ,মদনেশ্বর, বক্রেশ্বর থেকে জেলার ছোটো বড় সমস্ত শীবমন্দির গুলিতে করা হয় বিশেষ পূজার আযোজন। যারা গঙ্গাথেকে জল আনতে পারেননি তারা বীরভূমের ছোটো গঙ্গা অর্থাৎ তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে সেই জল এনে জেলার নানান প্রান্তের শিবমন্দিরগুলিতে এনে শীবের আরাধনা করেন। শিব পুজো উপলক্ষে জেলা প্রসাশন ছিল যথেষ্ট তৎপর এবং এই উৎসব উপলক্ষে জেলার নানান জায়গায় শিবমন্দির গুলিকে কেন্দ্র করে ছোটো-বড় মেলা গড়ে উঠে।  জেলার সড়কগুলির ধারে স্বেচ্ছাসেবক নানান সংগঠনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প সহ পুর্ন্যার্থীদের ভোজনের আয়োজন করা হয়।

No comments:

Post a Comment