রামপুরহাটের বসোয়া মাতল শিবের পুজোয় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 13, 2018

রামপুরহাটের বসোয়া মাতল শিবের পুজোয়

রামপুরহাট ২নং ব্লকের মাড় গ্রাম থানার অন্তর্গত বিষ্ণু পুর গ্রাম পঞ্চায়েতের বসোয়া গ্রামের বাইরে উত্তর দিকে একটি অতি প্রাচীন বাবা ভোলানাথের মন্দিরে পূজো ও জল ঢালাকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম ঘটে। শুধুমাত্র বীরভূম জেলা নয় পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ থেকেও প্রায় ৩০০০ ভক্ত জল ঢালতে আসন এই মন্দিরে। পূজা কমিটি জানান অনেক ভক্ত বহরমপুরের গঙ্গা থেকে পায়ে হেঁটে জল এনে ঢালেন বাবা ভোলানাথের মাথায়। এই বছর প্রায় নয় থেকে দশ হাজার ভক্তের সমাগম হয় এই পূজো তে। এই পূজো কে সুন্দর ভাবে পরিচালিত করতে মাড় গ্রাম থানার পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, খুব তৎপরতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেন। পূজো কমিটি কর্তৃপক্ষ জানান যে, বছর বছর পূণ্যার্থীদের সংখ্যা বাড়ছে সেই কারণে প্রসাদের পরিমাণ‌ও বাড়াতে হচ্ছে। এই দিন প্রায় ৮ কুইন্টাল ময়দার লুচি ভাজা হয়েছে। পূণ্যার্থীদের কে শুকনো প্রসাদ, লুচি, বোঁদে ও ঘুগনি বিতরণ করা হয়। এই ব্যায় বহুল খরচার যোগান আসে কিছুটা ভক্তদের ভোগের মূল্য থেকে আর কিছুটা গ্রামবাসীদের কাছে থেকে। পূজো কমিটির সদস্যরা জানান যে, পরবর্তী দিনে এই পূজো কে আরোও সুন্দর ও বড়ো ভাবে করার চিন্তাভাবনা করছেন।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment