খয়রাশোল ব্লক তৃনমূলের সভাপতি দীপক ঘোষের নেতৃত্ত্বে শহীদ তৃনমূল নেতা অশোক ঘোষের পঙ্চম বার্ষিক স্মরণ সভার আয়োজন করা হয় খয়রাশোল ব্লক সংলগ্ন মাঠে। তৃনমূল জেলা নেতৃত্ব, পাচরা গীতা ভবনের মহারাজ, দলীয় সমর্থক, সহ অগনিত ভক্তবৃন্দ এদিন সভায় উপস্থিত থেকে শহীদ নেতাকে স্মরণ করে। প্রয়াত নেতার জীবন কাহিনী বক্তারা তুলে ধরেন এবং আগামী দিনে উনার দেখানো বা ভাবনার পথে এলাকার উন্নয়ন ঘটানোয় হবে প্রকৃত স্মরণ। এদিন দীপক ঘোষের উদ্দ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যেমন যান্ত্রিক সরঙ্জাম প্রদান করা হয় পাশাপাশি এলাকার স্বার্থে একটি এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করা হয় স্বর্গীয় অশোক ঘোষের নামে। ফিতে কেটে এবং গাড়ী চালু ও সাইরেন বাজিয়ে শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চোধুরী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পৌরপতি পিযুষ পান্ডে,খয়রাশোল পঙ্চয়েত সমিতির সভাপতি অসীমা ধীবর প্রমুখ।
তথ্যচিত্র -সেখ রিয়াসউদ্দিন
Monday, August 13, 2018
New
তৃনমূল নেতার স্বরনে অ্যাম্বুলেন্স প্রদান
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভুম_বার্তা #Birbhum_Barta #Birbhum #TMC #BJP #election #all #news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment