সাড়ম্বরে বীরভূম জেলার সর্বত্রই পালিত হল ৭২তম স্বাধীনতা দিবস। জেলার প্রতিটি প্রশাসনিক ভবন,স্কুল-কলেজ থেকে শুরু করে ছোটো-বড় ক্লাব সর্বত্রই পালিত হল স্বাধীনতা দিবস। নানান জায়গায় বিশেষ সাংস্কৃতিক অনুস্ঠান, রক্তদানশিবির ,সংবর্ধনা অনুস্ঠানের মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস।
সিউড়ির প্রশাসন ভবনে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। সকাল ন'টা য় জাতীয় পতাকা উত্তোলন করেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোধারা। এর পর একে একে শহীদ বেদিতে পুস্প স্তভ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।এদিন স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে শহীদ বেদি প্রাঙ্গণে বীরভূমের লোকগীতি অর্থাৎ বাউল গানের আয়োজন করেন। এবং দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।সিউড়ি কালীগতি স্মৃতি নারী শিক্ষানিকেতন স্কুলে সাড়ম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস।সকালে পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষিকা মকরুবা খাতুন।এরপর তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যখা করেন। তারপর স্কুলের ছাত্রীরা গান, আবৃত্তি পরিবেশন করে। দেশাত্মবোধক গান ও কবিতায় অনুষ্ঠান হয়ে ওঠে হৃদয়গ্রাহী। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রী দের চকলেট, কেক ও বিস্কুট বিতরণ করা হয়।
বীরভূমের দক্ষিণ পশ্চিম সীমান্তে খয়রাশোল ব্লকের লোকপুর, খয়রাশোল, কাকরতলা থানা এলাকার প্রশাষনিক নজরদারি বাড়ানো হয় ৭২ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে।ঢিল ছোড়া দূরত্বে ঝাড়খন্ড এলাকা যাহা ভোগলিক অবস্থার কারনে অনেক সময় প্রশাসনের মাথা ব্যথার কারন হয়ে উঠে। ১৫ আগষ্ট ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের খবর আসে খয়রাশোল ব্লকের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী স্কুল,ক্লাব সহ পর্টিঅফিসে ও। যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিকঅনুষ্ঠানের মাদ্যমে। খয়রাশোল ব্লক চত্বরে১৬৯ ব্যাটালিয়ন সি,আর,পি,এফ এর ব্যবস্থাপনায় ব্লক প্রশাসন, সেনা জওয়ান ও স্থানীয় বিদ্যলয়ের পড়ুয়াদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন আই,এ,এস অফিসার প্রসান্ত রাজ শুক্লা। মঞ্চে উপস্থিত ছিলেন এ্যাসিসটেন্ট কমান্ডার শ্রী মদূসদন,খয়রাশোল বিডিও সঞ্জয় দাস,জয়েন্ট বিডিও শ্যালোনি মহাপাত্র,পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ প্রমুখ। আই,এ,এস অফিসার কচিকাঁচা পড়ুয়া সহ সেনা জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান। খয়রাশোল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পতাকা উত্তোলন করেন মেডিকেল অফিসার ডা:বিপ্লব বিশ্বাস । লোকপুর থানা ও ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে পতাকা উত্তোলন করেন লোকপুর থানার ও,সি নীলোতপল মিশ্র। অন্যদিকে নলহাটি শহরে তৃনমূল ও বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নলহাটিতে সোফিয়া স্কুলের পক্ষ থেকে সোভাযাত্রা বের করা হয়। নলহাটি থানার হরিদাসপুর পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। রামপুরহাটের এসডিও অফিস থেকে সংশোধনাগার সর্বত্রই যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় স্বাধীনতা দিবস। এ দিন রামপুরহাটের কালিসড়া পাড়াতে অবসরপ্রাপ্ত সেনাদের সংবর্ধিত করা হয়। একটু অন্যভাবে স্বাধীনতা দিবস পালন করলো আনন্দ দুলাল রায় - স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্ট। স্বাধীনতা দিবসের দিন ভারতীয় অবসরপ্রাপ্ত সৈনিকদের সংবর্ধনা দিল আনন্দ দুলাল রায় ও স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্ট।
এদিন প্রায় চারশো জনের অধিক অবসরপ্রাপ্ত সৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল সাঁইথিয়া পুরসভা।
এদিন সাঁইথিয়া পুরসভার রবীন্দ্র ভবনে বিভিন্ন স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন পুরপ্রধান বিপ্লব দত্ত, বিধায়ক নীলাবতী সাহা,উপ পুরপ্রধান কাজি কামাল হোসেন, পিনাকীলাল দত্ত, দেবাশিষ সাহা, সাঁইথিয়া থানার আধিকারিক সহ আরো অনেকে।
তথ্যসহযোগিতায়-সৌগত মন্ডল,সেখ রিয়াসউদ্দিন,মনতোষ চৌধুরী ও রানা বৈদ্য
Wednesday, August 15, 2018
New
বীরভূম জেলা জুড়ে পালিত হল ৭২তম স্বাধীনতা দিবস
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#BirbhumBarta #বীরভূমবার্তা #BirbhumNews #independenceDay #15August2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment