ফের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বীরভূমে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 14, 2018

ফের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বীরভূমে

রামপুরহাটের বরপাহাড়ীর পর ফের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সদাইপুরে।আজ বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত ডাঙালী গ্রামের জঙ্গল থেকে সাত সকালে একটি মৃতদের উদ্ধার হয়। গ্রামের লোকজন চাষের কাজ করতে মাঠে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় মাঠের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটির গলায় ফাঁস দেওয়া আছে গেঞ্জি দিয়ে। মৃত যুবকের নাম লাল্টু কোঁরা। সদাইপুর স্থানীয় ওই ব্যক্তি বলে জানান এলাকাবাসী। গ্রামবাসীদের অনুমান কেউ বা কারা খুন করে ফেলে রেখে গেছে এই ব্যাক্তিকে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যেকর পরিবেশের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ গ্রামবাসীরা সদাইপুর থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠান।
তথ্যসৌজন্যে-সৌগত মন্ডল

No comments:

Post a Comment