চল্- চল্- চল্
মাঠে তোরা-চল্
একসাথে মিলে মিশে
খেলি ফুটবল।
আজকে বীরভূমের মল্লারপুর উচ্চবিদ্যালয়ের ময়দানে মল্লারপুর থানার উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। মল্লারপুর থানার অন্তর্গত পার্শ্ববর্তী গ্রামের ফুটবল টিম গুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আজকে মোট ৮ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মল্লারপুর থানার পক্ষ থেকে এই সুন্দর টুর্নামেন্টের আয়োজনের ফলে এলাকাবাসী ও ফুটবল টিম গুলি খুবই আনন্দিত। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মল্লারপুর থানার সমস্ত পুলিশ আধিকারিক গন। থানার পক্ষ থেকে জানানো হয় আমাদের এই উদ্যোগ ফুটবল প্রেমী মানুষদেরকে মাঠ মুখি করবে ও ফুটবল টিম গুলিকে আরও উৎসাহিত করবে। আজকে প্রায় ৩০০০ দর্শক উপস্থিত ছিলো। প্রত্যেকে টিমের জন্য দুপুরে আহারের ব্যবস্থা ছিল। আগামীকাল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা হবে মল্লারপুর উচ্চবিদ্যালয় ময়দানে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
No comments:
Post a Comment