আত্মশক্তি বিকাশের একমাত্র অনুশীলন যোগা।
সুস্থ গণতন্ত্র এবং আদর্শ সমাজ গঠনে "সন্নিহিত যুব সংসদ"-এর অনুষ্ঠান আয়োজিত হলো ১৯ শে আগষ্ট। সিউড়ি ২ নং ব্লকের অন্তর্ভুক্ত গাংটে গ্রামে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সহযোগিতা করে নেহরু যুব কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের সমন্বয়ক প্রদীপ কুমার সাহ, সজিনা স্কূল এর প্রধান শিক্ষক বিপ্লব কুমার নায়েক, শিক্ষক উজ্জ্বল রায়, দাস যোগ একাডেমীর শিক্ষিকা সান্তনা দাস প্রমুখেরা।
অনুষ্ঠানে সরকারী বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো নিয়ে আলোচনার মধ্যদিয়ে সাধারন মানুষকে অবগত করা হয়। এছাড়াও যোগ অনুশীলন এবং তার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
গ্রামের রাস্তাঘাটে এদিন ক্লাবের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ছড়ানো হয় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে। সংস্থার সম্পাদক উৎপল চট্টোপাধ্যায় জানান, "সকলের সহযোগিতায় ও উপস্থিতিতে এমন অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি। আগামী দিনেও এমন উদ্যোগ নিতে আমরা আগ্রহী।"
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Sunday, August 19, 2018
New
যোগা শিবির সিউরির গাংটে গ্রামে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #SuriII #yoja
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment