রাজিব গান্ধীর জন্মদিন পালন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 20, 2018

রাজিব গান্ধীর জন্মদিন পালন

সাধারন মানুষের স্বতঃফূর্ত উৎসাহ, উদ্দিপনা, ভালোবাসা, শ্রদ্ধা সঙ্গে নিয়ে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন, রাজিব গান্ধীর জন্মদিন পালন করা হল বীরভূম জেলা কিষান খেত মজুর কংগ্রেসের পক্ষ থেকে। এদিন রাজিব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীরভূম জেলা কিষান খেত মজুর কংগ্রেসের চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা, ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক কবির হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। তারা একে একে রাজিব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে।

No comments:

Post a Comment