"ত্রাণ দিচ্ছে কেহ হৃদয়ের কান্নায়
মানবতা উঁকি দেয় মন-ভাঙ্গা বন্যায়,
কেহ কেহ ত্রাণ নিয়ে বিনোদনে ভাসছে
সব দেখে আড়ালে বিধাতা হাসছে।"
আজকে বীরভূমের সিউড়ি সদর শহরের বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে কর্মীবৃন্দগন কেরলের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো। এইদিন সকালে বামফ্রন্টের সকল কর্মীবৃন্দরা একত্রিত হয়ে সিউড়ি জেলা বামফ্রন্টের পার্টি অফিস থেকে রাস্তায় রাস্তায় ও দোকানে দোকানে চাঁদা তোলে। আর্থিক সহায়তা করার জন্য কাওকে কোনোরকম জোর করা হয়নি, নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতোটা পেরেছে সাহায্য করেছে। ছোটখাটো থেকে শুরু করে বড়ো ব্যবসায়ী সকলেই এই বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা করে। বামফ্রন্ট কর্মীরা কমিটির পক্ষ থেকে জানায় তারা যতোটা পেরেছে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অল্প পরিমাণে অর্থ সংগ্রহ করেছে। এই সংগৃহীত অর্থ সিউড়ি জেলা প্রশাসনের মাধ্যমে দুর্গত দের কাছে পৌঁছে দেবে। তাদের এই আর্থিক সাহায্য কেরলের বন্যা কবলিত মানুষদেরকে কিছুটা হলেও উপকৃত করবে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
No comments:
Post a Comment