"ঘুরে-ফিরে বারবার বন্যা আসিবে
নিদারুণ কষ্টেও অর্বাচীন নাচিবে!
বন্যা মোকাবেলায় এসো মোরা এক হয়
কষ্টটা ভাগ করে একসাথে বেঁচে রয়"
আজকে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামের যুবক সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেরলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের দিকে। এদিন সকালে যুবক সম্প্রদায় আর্থিক সহায়তার জন্য রাস্তায়, বাসে, দোকানে- দোকানে ঘোরে। আর্থিক সহায়তা করার জন্য কাওকে কোনোরকম জোর করা হয়নি। নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতোটা পেরেছে সাহায্য করেছে। ছোটো-বড়ো ব্যাবসায়ী, পথযাত্রী সকলেই এই বন্যায় কবলিত মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে। কোটাসুর যুবক সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় তারা যতোটা পেরেছে রাস্তায়- রাস্তায়, বাসে, সকল মানুষের কাছে ঘুরে অর্থ সংগ্রহ করেছে। তাদের এই আর্থিক সাহায্য কেরলের বন্যা কবলিত মানুষদেরকে কিছুটা হলেও উপকৃত করবে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
No comments:
Post a Comment