চোর সন্দেহে গনপিটুনি এক নাবালককে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 23, 2018

চোর সন্দেহে গনপিটুনি এক নাবালককে

আজ বীরভূমের সিউড়ি শহরের সাজানো পল্লী তে চোর সন্দেহে এক নাবালক কে এলাকাবাসীরা মারধর করে। খবর সূত্রে জানা গেছে, এদিন সাজানো পল্লীর একটি মুদিখানা দোকানের সামনে ঘোরাফেরা করছিল নাবালক কিশোরটি। দোকান মালিকের অভিযোগ কিশোরটি সুযোগ বুঝে তার দোকানের ভিতরে ঢুকে এবং ক্যাশ বাক্স থেকে টাকা ও বিস্কুট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হাতেনাতে ধরে ফেলে দোকানদার ওই কিশোরটিকে।এলাকাবাসীরা কিশোরটিকে ধরে পোলে বাঁধে। তারপর থেকে শুরু হয় গনধোলাই। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাবালক কিশোরটির মা। কিন্তু মায়ের সামনে বেধড়ক মারধর চলে ওই কিশোরটির ওপর। অবশেষে কিশোরের মায়ের ছেলের প্রতি কাকুতি মিনতি করাতে এলাকাবাসীরা তাকে কান ধরে উঠবস করিয়ে মুক্তি দেয়। কিন্তু জানা গেছে এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও সিউড়ি থানায় কোনোরকম অভিযোগ দায়ের করা হয়নি।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment