এবছর রাজ্যে শিক্ষকতার সেরা পুরস্কার হিসেবে পুরস্কার পাচ্ছেন বীরভূম জেলার দুই প্রধান শিক্ষক। রাজ্যের ২৩ জন নির্বাচনী শিক্ষকের মধ্যে বীরভূমের ২ জন প্রধান শিক্ষক রয়েছেন। খবর সূত্রে জানা গেছে দুজনেই প্রধান শিক্ষক। আগামী মাসের ৫ সেপ্টেম্বর কোলকাতার নজরুল মঞ্চে শিক্ষক দিবসের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি তাদেরকে সম্মানিত করবেন। একজনের প্রধান শিক্ষকের নাম প্রশান্ত কুমার দাস। তিনি মূয়রেশ্বর ১ নং ব্লকের বাজিতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক। প্রশান্ত বাবুর পিতা একজন শিক্ষক ছিলেন। প্রশান্ত কুমার জানান, বাবা তার জীবনের আদর্শ শিক্ষক। এই স্কুলকে সঠিক ভাবে গড়ে তোলার পেছনে মূল প্রেরনা প্রশান্ত বাবুর। প্রশান্ত বাবু বাজিতপুর হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। যখন তিনি এই স্কুলে প্রথম এসেছিলেন, তখন না ছিল স্কুলের বিদ্যুৎ এর পরিষেবা ও শৌচালয় ব্যবস্থা। এমনকি শিক্ষকদের বসার কোনো ঘর ছিল না। এবছর জেলার নির্মল বিদ্যালয় থেকে রাজ্যের তরফে শিশুমিত্র পুরষ্কার পেয়েছেন বাজিতপুর উচ্চবিদ্যালয়। অন্যদিকে বোলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু। সুপ্রিয় বাবু জানান, বোলপুর উচ্চবিদ্যালয় কে অনেক উচ্চস্তরে নিয়ে গেছেন। তিনি বলেন, "আমি এই সম্মান পাচ্ছিনা, পাচ্ছে আমার স্কুল বোলপুর উচ্চবিদ্যালয়। স্কুলের শিক্ষক থেকে শুরু করে, সহশিক্ষক, সহকর্মী ও অভিভাবকবৃন্দ গন যারা আমার পাশে থেকে এতদিন সাহায্য করেছে, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ।"
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Thursday, August 30, 2018
New
বীরভূম থেকে শিক্ষারত্ন পুরষ্কার
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভুম_বার্তা #Birbhum_Barta #Birbhum #Teachersday
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment